সারেঙ্গা: পুলিশের উদ্যোগে সারেঙ্গায় অনুষ্ঠিত হলো স্বর্গীয় রবিলোচন মিত্র স্মৃতি দৌড় প্রতিযোগিতা
বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও সারেঙ্গা থানার পরিচালনায় রবিবার সারেঙ্গায় অনুষ্ঠিত হল সারেঙ্গা থানার প্রাক্তন IC স্বর্গীয় রবিলোচন মিত্র স্মৃতি দৌড় প্রতিযোগিতা । বড়গাড়রা হাই স্কুল থেকে পতাকা নেড়ে ও হুইসেল বাজিয়ে এই প্রতিযোগিতার সূচনা করেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মকসুদ হাসান । প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৫২ জন এবং মহিলা বিভাগে ৪১ জন অংশগ্রহণ করেন । সারেঙ্গা থানা চত্বরে সফল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ।