মদের দোকান বন্ধের দাবিতে গাইঘাটা ডেওপুলে রাস্তা অবরোধ গ্রামবাসীর উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ডেওপুল এলাকায় দীর্ঘদিন ধরে একটি মদের দোকান খোলার চেষ্টা করছে বলে অভিযোগ। অতীতে মদের দোকান খুলতে গেলে গ্রামবাসীদের বিক্ষোভ আন্দোলনে বন্ধ করে দাও হয়। ডেওপুল গ্রামবাসীর একাংশের অভিযোগ, দিন চারেক আগে তারা জানতে পারেন পুনরায় মদের দোকান খোলা হয়েছে। চিরতরে মদের দোকান বন্ধের দাবিতে রবিবার বিকালে চাঁদপাড়া ঝাউডাঙা রোডের ডেওপুল বাজারে রাস্তার উপরে বাঁশ ফেলে বসে পড়ে ৷