কাশীপুর: বধূ নির্যাতনের অভিযোগ দায়ের কাশিপুর থানায়!স্বামী, শ্বশুর ও শাশুড়ীর বিরুদ্ধে মামলা
আরও এক বধূ নির্যাতনের অভিযোগ দায়ের কাশিপুর থানায়। অতিরিক্ত পণের দাবিতে গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ। ঘটনা পাড়া থানার অন্তর্গত চিৎরা এলাকার। জানা যায়, বছর আটেক আগে কাশিপুর থানার শিউলিবাড়ি এলাকার বাসিন্দা শিল্পী মাহাতর সঙ্গে চিৎরা গ্রামের যুবক লবকুশ মাহাতর বিয়ে হয়। বিবাহের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। গত ৩১শা মে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তিনি বাপের