ক্যানিং ১: ক্যানিং মধুখালি গ্রামে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গেলেন জেলা বিজেপির নেতৃত্বরা
ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালিতে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ পৌঁছলেন জেলা বিজেপির নেতৃত্ব। বিজেপি জয়নগর সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক বিকাশ সর্দারের নেতৃত্বে বিজেপি কর্মীরা পৌঁছন দীপিকা নস্কর নামে ঐ আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে। বুধবার সকালে বাড়ি বাড়ি ভোটের স্লিপ বিলি করার সময় দীপিকা সহ এলাকার বেশ কয়েকজন বিজেপি কর্মীর উপর হামলার ঘটনা ঘটে। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূলের।