ক্যানিং ১: তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করে ক্যানিং পূর্ব বিধানসভার পাতিখালীতে সভা শুভেন্দু অধিকারীর
বিগত ৩০ বছর ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় রাজ্যের কোন বিরোধী দলের রাজ্য স্তরের নেতারা সভা করতে পারেননি। কিন্তু তিনি সভা করে দেখালেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার ডেরায়। বুধবার ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত পাতিখালি স্কুল মাঠে জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারির সমর্থনে নির্বাচনী জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্ভয়ে ভোট দেওয়ার জন্য অভয় দিলেন মানুষকে।