ক্যানিং ১: ক্যানিং এর দক্ষিন বুধোখালি গ্রামে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের
ভোটের কাগজ বিলি করতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা। ঘটনায় দীপিকা নস্কর নামে এক মহিলা সহ অন্তত ছয়জন বিজেপি কর্মী জখম হয়েছেন। এই ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দিকে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দক্ষিণ বুধোখালি গ্রামের ২৫৩ নম্বর বুথে। আরও অভিযোগ হামলার পর আহতরা যখন হাসপাতালে যাচ্ছিলেন তখন গোলাবাড়ি বাজারে তাঁদের উপর পুনরায় আক্রমণ হয়। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।