রঘুনাথপুর ২: বিষক্রিয়ায় প্রৌঢ়ের মৃত্যুতে চাঞ্চল্য,হাসপাতাল থেকে দেহ PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
মানসিক অবসাদে বিষক্রিয়ায় মৃত্যু হল এক প্রৌঢ়ের।মৃতের নাম অনাথ মাহাথা।তার বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর ২ ব্লকের অন্তর্গত সাঁওতালডি এলাকার বগড়ার পোড়াডি গ্রামে। জানা যায় অন্যান্য দিনের মতো শনিবার রাতে বাড়িতে ঘুমিয়েছিল অনাথ বাবু। গভীর রাতে সে পরিবারের অজান্তে বিষ জাতীয় কিছু খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের আত্মীয়রা তাকে চিকিৎসার জন্য রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ঐ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলেন।