তেলিয়ামুড়া থেকে সৌরভ গোপের রিপোর্ট:-
আজ তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের, উন্নত ভারতের প্রজেক্ট এর অধীনে ব্রহ্ম ছড়া গ পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীদের মধ্যে মশারি বিতরণ করা হয়। এতে প্রায় ৩০ জন গরিব দুঃস্থ মানুষকে এই বর্ষাকালীন সময়ে স্বাস্থ্যোপযোগী মশারি গুলি তুলে দেয়া হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তেলিয়ামারা সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামানি ভাগ্য জমা দিয়া, ব্রহ্ম ছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রণতি সরকার মহোদয়া, উন্নত ভারত প্রজেক্ট কোঅর্ডিনেটর নন্দিতা দত্ত আচার্য , টিচার কাউন্সিলের সেক্রেটারি ডক্টর পৃথা দাস, অধ্যাপিকা বনানী চক্রবর্তী, এনএসএস প্রোগ্রাম অফিসার নিশু দাস, বিশিষ্ট অতিথি অধ্যাপক অভিজিৎ নম, বিষ্ণু দেববর্মা, আশা মনি জমাতিয়া সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিতাবৃন্দ। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন গ্রামবাসীদের মধ্যে তীব্র উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।
Ambassa, Dhalai | Aug 25, 2026