#BigBreakingNews দিনহাটার সাহেবগঞ্জে গুপ্তচরবৃত্তির ছায়া! পাক আইএসআই সন্দেহে ৩ জন গ্রেপ্তার, বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। আন্তর্জাতিক জ*ঙ্গি-যোগের অভিযোগে দিনহাটা-২ ব্লকের সাহেবগঞ্জে গভীর রাতে STF-এর অভিযান। ISI-এর চর সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার ঘিরে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ধৃত তিনজন হলো-রশিদুল, নাসিরুদ্দিন এবং শফিকুল। ধৃত এই তিনজন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসেবে কাজ করছিল বলে সন্দেহ করা হচ্ছে।