ইটাহার: দুই ভাইয়ের শরীকি বিবাদ! হাঁসুয়ার কোপে জখম দুই মহিলা সহ এক ব্যক্তি, চাঞ্চল্য ইটাহারের বাগবাড়ি এলাকায়
দুই ভাইয়ের শরীকি বিবাদ। হাঁসুয়ার কোপে জখম দুই জা সহ ভাই। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল ইটাহারের বাগবাড়ি গ্রামে। জখমরা হলেন কমলা পাল ও জয়া পাল ও গোবিন্দ পাল। দু'পক্ষ থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছে। জানা গিয়েছে, গোবিন্দর বাড়িতে তাঁর গর্ভবতী মেয়ের সাধের অনুষ্ঠানের আয়োজন চলছিল। সেই সময় দুই ভায়ের পরিবারের মধ্যে বছসা শুরু হয়। পরবর্তীতে সেই বিবাদ হাতাহাতিতে গড়ায়। এরপর দুই পক্ষ একে অপরের উপরে হাঁসুয়া নিয়ে চড়াও হয় বলে অভিযোগ।