পুরুলিয়া ১: রামনবমীতে কড়া নিরাপত্তা পুরুলিয়ায়: অপ্রীতিকর ঘটনা রুখতে পথে নামল বিশাল পুলিশ বাহিনী
রামনবমী উদযাপনকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরুলিয়া শহরকে। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নজরদারি ও বিশেষ টহলদারি চালানো হয়। এদিনের এই বিশেষ পুলিশি টহলদারির নেতৃত্বে ছিলেন অ্যাডিশনাল এসপি (অপারেশন) এবং ডিএসপি হেডকোয়ার্টার তাঁদের সঙ্গে ছিলেন জেলা পুলিশের আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনী।