সুস্থ পুত্রসন্তানের জন্ম দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ঝরে গেল ঝাড়গ্রামের ২৭ বছরের ঝুমুর শিল্পী রজনী পাত্র মাহাতোর জীবন। চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় ঝাড়গ্রাম। রঘুনাথপুরের সেবা সদন নার্সিংহোমের সামনে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন মৃতার পরিবার, আত্মীয়-পরিজন, শিল্পী সমাজ ও স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত চিকিৎসকের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব প্রতিবাদীরা।
#JangalmahalBarta #Jhargram #BreakingNews #RajaniPatraMahato #JhumurArtist #Justice #MedicalNegligence #WestBengal #NewsUpdate #বাংলাখবর #ঝাড়গ্রাম #জঙ্গলমহলবার্তা