বারাবনী: কুলটিতে নেশামুক্ত সমাজ গড়ার জন্য পুলিশের বিশেষ উদ্যোগ
কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ এবং স্থানীয় সমাজসেবীরা নেশা বিরোধী বার্তা নিয়ে লছিপুর এলাকায় সচেতনতা বৃদ্ধি করেছেন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিউনিটি পুলিশিং উদ্যোগে নেশামুক্ত স্বাস্থ্যকর সমাজ গড়াই মূল উদ্দেশ্য।