দেগঙ্গা: দেগঙ্গার চৌরাশি গ্রামে পদ্মা খালের উপর প্রস্তাবিত ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনিসুর
দেগঙ্গা ব্লকের চৌরাশি গ্রাম পঞ্চায়েতের চৌরাশি গ্রামে পদ্মা খালের উপর নির্মীয়মান ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন হল শুক্রবার। শুক্রবার বেলা দশটা নাগাদ ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনিসুর রহমান বিদেশ। ব্রীজটি তৈরি করতে খরচ হবে প্রায় ১৩ লাখ টাকা। প্রস্তাবিত ব্রীজটি দেগঙ্গা ব্লক এবং বাদুড়িয়া ব্লকের সংযোগকারী। বছর পাঁচেক আগেও আগে এখানে একটি পাকা ব্রীজ ছিল। ২০০০ সালে আমফান ঝরে ব্রীজটি ভেঙে যায়। তারপর বাঁশের সাঁকো তৈরি