পাড়া: সাঁওতালডি মিলন সংঘ সার্বজনীন কালী পূজোয় মহিলাদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ব্যাপক মানুষের সমাগম
Para, Purulia | Nov 9, 2026 পুরুলিয়ার সাঁওতালডি থানার অন্তর্গত মিলন সংঘ সার্বজনীন কালীপুজো এ বছর ৪৩তম বর্ষে পদার্পণ করল। প্রতিবছরের মতো এবছরও ব্যাপক জাঁকজমক ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কালীপুজোর আয়োজন করেছে পুজো উদ্যোক্তারা।রঙিন আলোকসজ্জা, সুসজ্জিত মণ্ডপ এবং অপরূপ মা কালীর প্রতিমা ইতিমধ্যেই নজর কাড়ছে দর্শনার্থীদের। সোমবার সন্ধ্যা সাতটার থেকে স্থানীয় মহিলাদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটি উদযাপিত হয়।