কৈলাশহরের পাইতর বাজারে অজ্ঞাতপরিচয় মহিলাকে ঘিরে চাঞ্চল্য! পরিচয় নিয়ে ধোঁয়াশা, তদন্তে পুলিশ।
স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া পরিচয়পত্রের সত্যতা যাচাই করা হচ্ছে। তিনি ভারতীয় নাগরিক নাকি অন্য কোনো দেশের বাসিন্দা—এ বিষয়ে এখনও কোনো সরকারি নিশ্চিত তথ্য মেলেনি। তদন্ত শেষে প্রকৃত তথ্য প্রকাশ করবে পুলিশ।