পুরুলিয়া ১: দল ছাড়ল আজসুর জেলা সভাপতি অতুল চন্দ্র মাহাতো সহ একাধিক নেতৃত্ব
নির্বাচনের মুখে পুরুলিয়ার রাজনৈতিক সমীকরণে বড়সড় ওলটপালট। ঝাড়খণ্ডের সীমানা পেরিয়ে বাংলায় শিকড় জমানোর চেষ্টায় থাকা আজসু পার্টিতে বড়সড় ভাঙন। এনডিএ জোটে থেকেও আসন না পাওয়ার ক্ষোভ, আর শেষমেশ হাইকম্যান্ডের ‘সবুজ সংকেত’ না মেলায় দল ছাড়লেন আজসু-র পুরুলিয়া জেলা সভাপতি অতুলচন্দ্র মাহাতো সহ জেলা স্তরের একঝাঁক নেতৃত্ব। কেন এই চরম সিদ্ধান্ত? তবে কি জেলায় নতুন কোনো শক্তির উত্থান হতে চলেছে?