নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লক কমিটি নতুন করে গঠন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু জায়গায় রদবদল করা হয়েছে নেতৃত্বের। গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী মনোনীত হয়েছেন গয়েশপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুম্পা দে। গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার নব নির্বাচিত মহিলা সংগঠনের সভাপতিকে সংবর্ধনা জানানো হলো এবং বিশেষ আলোচনা সভা করা হলো। উপস্থিত ছিলেন গয়সপুর শহর তৃণমূল নেতৃত্ব।