সামনে বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে পরিবর্তনের ডাক দিচ্ছে বিজেপি, জনসংযোগ ও সংগঠন শক্তিশালী করতে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার কল্যাণী বিধানসভার এক নম্বর মন্ডলের নিউ কৌতুকপুর গ্রামে গৃহ সম্পর্ক অভিযান করা হলো বিজেপির পক্ষ থেকে। কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় এক নম্বর মন্ডলের নেতৃত্বদের সঙ্গে নিয়ে এলাকায় পারিবারিক ঘুরে এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলেন।