পুরুলিয়া ২: প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ করে সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে অভিযুক্ত দুই ভাইকে কারাদণ্ডের নির্দেশ
প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ করে সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে অভিযুক্ত দুই ভাইকে কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত। ঘটনা পুরুলিয়ার আড়ষা থানা এলাকার। ২০২৩ সালের ১১ নভেম্বর নাবালিকা মেয়েকে জঙ্গলে একা পেয়ে ধর্ষণ করে সহদেব মুখার্জী এবং তার ভাই হারাধন মুখার্জী মোবাইলে ভিডিও ছবি তোলে। তাকে হুমকি দেয় এই ঘটনা কাউকে জানালে সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। পরে সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।