ক্যানিং ২: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'যুবসাথী ' প্রকল্পের ঘোষণা অনুযায়ী ফরম ফিলাপ চলল নারায়নপুর অঞ্চলে
আজ অর্থাৎ শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল সাড়ে ৪ টে পর্যন্ত ক্যানিং পূর্বের অন্তর্গত নারায়নপুর অঞ্চলে মুখ্যমন্ত্রীর নয়া প্রকল্প 'যুবসাথী 'র ঘোষণা অনুযায়ী ফরম ফিলাপ চলল অঞ্চল প্রধান সালাউদ্দিন সরদারের উপস্থিতিতে। শয়ে শয়ে যুবক যুবতী এদিন ভিড় জমিয়েছিল যুব সাথীর রেজিস্ট্রেশন করাতে।