বলরামপুর: দক্ষিণ কোরিয়ার বিশ্বমঞ্চ জয় করে দেশে ফিরল পুরুলিয়ার ছৌ দল,গর্বিত, বাঘমুন্ডি,বলরামপুর ও সমগ্র বাংলা
আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে ফের মহিমান্বিত ভারতের লোকসংস্কৃতি। ইউনেস্কো (UNESCO) ও ‘কলকাতা সোসাইটি অফ কালচারাল হেরিটেজ’-এর যৌথ উদ্যোগে দক্ষিণ কোরিয়ার জিন্ডো এলাকায় আয়োজিত উৎসবে বিশ্বমঞ্চ জয় করল পুরুলিয়ার ছৌ নৃত্য। ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই বর্ণাঢ্য উৎসবে ভারতসহ চীন ও ইন্দোনেশিয়ার মতো বিশ্বের ৬টি দেশ অংশগ্রহণ করে। দলে ছিলেন পুরুলিয়া বাগমুন্ডি বলরামপুর এবং বরাবাজারের শিল্পীরা।