চার দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ এবং একই সঙ্গে পানীয় জলের তীব্র সংকটের অভিযোগে ক্ষুব্ধ হয়ে সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ গৌরনগর গ্রাম পঞ্চায়েতের কেন্দ্রীয় বিদ্যালয় সংলগ্ন সড়ক অবরোধ করেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহও ব্যাহত হচ্ছে। বারবার সমস্যার কথা জানানো হলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।
Udaipur, Gomati | Aug 31, 2026