রায়গঞ্জ: বাগড়া টানতে গিয়ে ভিমরুলের চাকে হাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু প্রৌঢ়ার — চাঞ্চল্য ইটাহারে
জ্বালানি খড়ি আনতে গিয়ে ভিমরুলের দংশনে প্রৌঢ়ার মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল চাভোট এলাকায়। মৃতের নাম চারু রবিদাস (৫৬)। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তাল গাছের বাগড়া টানতে গেলে অসবধানতায় ভিমরুলের চাকে আঘাত লাগে। ঝাকে ঝাকে ভিমরুল তাকে দংশায়। রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় তার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।