বাঘমুণ্ডী: বাঘমুণ্ডির পোস্তর খোল পাচার মামলা: শর্তসাপেক্ষে জামিন রাজেশ কুমার সাওয়ের
বাঘমুণ্ডির পোস্তর খোল পাচার মামলা: শর্তসাপেক্ষে জামিন রাজেশ কুমার সাওয়ের পুরুলিয়ার বাঘমুণ্ডির কুচি গ্রামের বাসিন্দা রাজেশ কুমার সাওকে শর্তসাপেক্ষে জামিন দিল পুরুলিয়া আদালত। নিষিদ্ধ মাদক আইনে (NDPS) গ্রেফতার হওয়ার পর বর্তমানে তিনি জেলমুক্ত হলেও সংবাদমাধ্যমে মুখ খোলেননি। গত জুনে বাঘমুণ্ডি-ঝালদা রাস্তার কালিমাটির জঙ্গল থেকে ২৬০ কেজি পোস্তর খোল, একটি ট্র্যাক্টর ও একটি বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। গাড়ির নম্বর সূত্র ধরে ‘মূল পান্ডা’ রাজেশকে গ্রেফতার করা হয়। তদন্ত