Public App Logo
🚨 হাঁটু জলে বন্দি গোটা গ্রাম! নিকাশি ব্যবস্থার বেহাল দশায় নোংরা জলে ডুবে বেলডাঙ্গার বড়ুয়া পাহাড়পাড়া। রাস্তা পেরিয়ে জল ঢুকছে বাড়ির উঠোনেও। মশা-মাছির উপদ্রব, দুর্গন্ধের পাশাপাশি বাড়ছে সাপের আতঙ্কও। স্থানীয়দের অভিযোগ, NH-12-এর নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ না হওয়ায় বড়ুয়া মোড়ের নিকাশি জল এসে জমা হচ্ছে এলাকায়। বারবার জানানো হলেও মেলেনি স্থায়ী সমাধান। ❓ আর কতদিন জলবন্দি থাকবে এই গ্রাম? 📍বড়ুয়া পাহাড়পাড়া, বেলডাঙ্গা 🎥 বিস্তারিত প্রতিবেদন দেখুন বার্তাবাহী নিউজে। #বেলডাঙ্গা #মুর্শিদাবাদ #জলবন্দি #নিকাশিব্যবস্থা #বড়ুয়াপাহাড়পাড়া #Beldanga #Murshidabad #BartaBahiNews - Beldanga 1 News