পুরুলিয়া ১: অনাস্থা ভোটে অপসারিত সোনাইজুড়ির প্রধান চন্দনা মাহাতো
দলীয় অন্তর্কলহ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে অনাস্থা ভোটে পদ হারালেন পুরুলিয়া ১ নম্বর ব্লকের সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান চন্দনা মাহাতো। শুক্রবার আয়োজিত ভোটাভুটিতে ১৯-০ ব্যবধানে পরাজিত হন তিনি। ২২ আসনের এই পঞ্চায়েতে তৃণমূলের ১০ জন ক্ষুব্ধ সদস্যের পাশাপাশি বিজেপি, সিপিআইএম ও নির্দল প্রার্থীরা একজোট হয়ে প্রধানের বিরুদ্ধে ভোট দেন। পঞ্চায়েত সদস্য রামপদ মাহাত জানান, উন্নয়নমূলক কাজের স্থবিরতা ও অনিয়মের প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।