বারাসাত ১: ছেলের কুকর্মের ফল, প্রতিবেশীদের ধমকি, অপমান সহ্য করতে না পেরে বামনগাছিতে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধ দম্পতির
ছেলের কুকীর্তির ফলে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধ বাবা মায়ের, ঘটনা সূত্রে জানা যায় ২৪ পরগনা জেলার ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত রামকৃষ্ণ পল্লী এলাকায় ছেলে সৈকত ব্যানার্জিকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন বৃদ্ধ দম্পতি তবে স্থানীয় সূত্রে জানা যায় ছেলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের থেকে টাকা ধার নিয়ে সেই টাকা শোধ দিত না, এমনকি সারাদিন নেশায় আসক্ত হয়ে থাকতো টাকা নিয়ে টাকা পরিশোধ না করায় বিভিন্ন সময় পাওনাদারদের থেকে নানান কুকথা শুনতে হতো