উদয়পুর জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণির ছাত্র দেবজিৎ দে। রবিবার দুপুর তিনটে নাগাদ পাঁচ সহপাঠীর সঙ্গে জগন্নাথ দীঘিতে স্নান করতে নামে দেবজিৎ। আচমকাই জলে তলিয়ে যায় সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদয়পুর মহকুমা শাসক ও দমকল দপ্তরের কর্মীরা। দীর্ঘক্ষণ তল্লাশির পর অবশেষে দীঘি থেকে উদ্ধার হয় দেবজিতের দেহ। পরে তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় উদয়পুর শহরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।