ইটাহার: কালি মন্দির লাগোয়া চায়ের দোকান সরানোতে বলাকে কেন্দ্র করে গন্ডগোল ইটাহারের চেকপোস্ট এলাকায়, গ্রেপ্তার ১১ জন
কালি মন্দিরে পুজো দিতে এসে মন্দিরের দেওয়াল লাগোয়া চায়ের দোকান সরাতে বলাকে কেন্দ্র করে দুই পক্ষের গন্ডগোল। ঘটনায় জখম এক পক্ষের প্রায় ৭ জন। এই ঘটনায় শুক্রবার রাতে ব্যপক উত্তেজনা ছড়ায় ইটাহারের চেকপোষ্ট এলাকায়। পরিস্থিতি সামাল দিতে রাত থেকে শনিবার পর্যন্ত ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ইটাহার সহ জেলার অন্য থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্র বাহিনী। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে। চেকপোস্ট এলাকায় জারি রয়েছে ১৬৩ ধারা।