বিনা কোচিংয়ে নজির! নিটে ২৫ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে অল ইন্ডিয়া র্যাঙ্ক ২৪ হাজার, বীরভূমের সানাউল্লা শেখকে নিয়ে গর্বিত গোটা এলাকা
বীরভূম: সর্বভারতীয় নিট (NEET) পরীক্ষায় দেশের প্রায় ২৫ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে অল ইন্ডিয়া স্তরে ২৪ হাজার র্যাঙ্ক অর্জন করে নজির গড়লেন বীরভূম জেলার পাইকর থানার বোনহা গ্রামের বাসিন্দা সানাউল্লা শেখ। কোনও রকম কোচিং ছাড়াই এই সাফল্য অর্জন করে তিনি শুধু নিজের পরিবার নয়, গোটা এলাকার গর্ব হয়ে উঠেছেন।
সানাউল্লার বাবা গ্রামের একটি ছোট পানের দোকান চালিয়ে সংসার চালান এবং তাঁর মা একজন গৃহিণী। আর্থিক অনটনের কারণে ছেলেকে কোচিং করানোর সামর্থ্য ছিল না পরিবারের। কিন্তু সেই বাধাকে হার মানিয়ে নিজের অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরে এই সাফল্য অর্জন করেছেন সানাউল্লা।
তার এই কৃতিত্বের খবর ছড়িয়ে পড়তেই বোনহা গ্রাম সহ আশপাশের এলাকায় খুশির আবহ তৈরি হয়েছে। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা সানাউল্লার সাফল্যে গর্বিত এবং উচ্ছ্বসিত।
পরিবারের আশা, এই র্যাঙ্কের ভিত্তিতে যদি সানাউল্লা কোনও সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পান, তাহলে তা হবে তাঁদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আর্থিক প্রতিকূলতাকে জয় করে সানাউল্লার এই সাফল্য আজ বহু ছাত্র-ছাত্রীর কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।
#BreakingNews #DMBirbhum #bdomurarai2 #neetexam #doctors
Birbhum District Administration Birbhum District Police Ministry of Health and Family Welfare, Government of India Minority Welfare Department, Govt. of Bihar Ministry of Health