ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১ তম শুভ জন্মতিথি উৎসব উদযাপিত হোলো রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পরেশাত্মানন্দজী মহারাজ বলেন, এদিন ভোর পাঁচটায় মঙ্গল আরতির মধ্যে দিয়ে এই উৎসবের শুভ সুচনা হয়েছে। পরে বিশেষ পুজা, হোম, ভক্তিগীতির অনুষ্ঠান ও ভোগারতির মধ্যে দিয়ে প্রথমার্ধের অনুষ্ঠান শেষ হবে। ভক্তদের প্রসাদ বিতরন করা হয় প্রথমার্ধের অনুষ্ঠান শেষে। সন্ধ্যায় সন্ধ্যারতি এবং আলোচনা অনুষ্ঠিত হবে রামকৃষ্ণ মিশনে।