রায়গঞ্জ: ইটাহারে গোল্ড ফিনান্স অফিসে চুরি কান্ডে মালদা থেকে মহিলা-সহ গ্রেফতার আরও ২, ধৃত বেড়ে ১১
ইটাহারে বেসরকারি গোল্ড ফিনান্স অফিসে চুরির ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। গত ২৪ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের বারহারুয়া থেকে মূল অভিযুক্ত হাসান শেখ (৪৫)-কে গ্রেফতার করে ইটাহার থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে মালদার ইংলিশবাজারের কমলাবাড়ি এলাকা থেকে মহঃ আকবর শেখ (৫৫) ও তাহেরা বিবি (৫০)-কে গ্রেফতার করা হয়। শনিবার তাঁদের রায়গঞ্জ মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় মোট ১১ জন গ্রেফতার।