রায়গঞ্জ: মাছ বিক্রি করে ফেরার পথে বাইকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু, শোকে স্তব্ধ রুইমারী
মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় মৎস্য ব্যবসায়ী সুষেণ বর্মন (৫৭)-এর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের রুইমারী এলাকায়। শনিবার সন্ধ্যায় রুইমারি বাজার থেকে ফেরার সময় আচমকা বাইক তাঁকে ধাক্কা মারে। স্থানীয়রা তাঁকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রবিবার ময়নাতদন্তের জন্য দেহ মর্গে পাঠায় পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।