বরাবাজার: প্রজন্ম পেরিয়ে আজও অটুট ঐতিহ্য, বরাবাজারে মহা সাড়ম্বরে মনসা পূজা
জঙ্গলমহলের দুর্গোৎসব মনসা পূজা। শ্রাবণ সংক্রান্তিতে পুরুলিয়া বাঁকুড়া এবং মেদিনীপুরের কিছু অংশ জুড়ে বিষহরি দেবী মনসার পুজো মহা সাড়ম্বরে হয়ে থাকে। জঙ্গলমহলের অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গে বড়া বাজারে দীর্ঘ 200 বছরের অধিক সময় ধরে বেশ কয়েকটি পরিবারের প্রতিষ্ঠিত মনসা পূজা হয়ে আসছে। যেখানে সাজসজ্জা আরম্ভর শহরের আরম্বরের তুলনায় কম হলেও ভক্তিতে পরিপূর্ণ। সেই ভক্তিপূর্ণ পুজোর বেশ কয়েকটি মন্ডপের ছবি বুধবার রাতে উঠে এলো আমাদের ক্যামেরায়