দেগঙ্গা: দেগঙ্গার শ্বেতপুর গ্রামে জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে
জমি নিয়ে বিবাদের যে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। শনিবার বেলা দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের শ্বেতপুর গ্রামে। শনিবার বেলা বারোটা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শাহাবুদ্দিন মন্ডল নামে এক ব্যক্তি। শাহাবুদ্দিনের দাবি জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সাথে গোলমাল চলছে। শনিবার বেলা দশটা নাগাদ এর জমি নিয়ে গোলমাল শুরু হয় দুপক্ষের মধ্যে। সে সময় আচমকা শাহাবুদ্দিনকে তার প্রতিবেশীরা মারধর করে বলে অভিযোগ। পুলিশ