বাঘমুণ্ডী: প্রধানের পর বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল ১৪ জন পঞ্চায়েত সদস্য
প্রধানের পর বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল পঞ্চায়েত সদস্যরা। শুক্রবার দুপুর ১২ টা নাগাদ কড়া পুলিসি নিরাপত্তা বলয়ে তৃণমূল পরিচালিত বাঘমুন্ডি পঞ্চায়েতে ১৪ জন সদস্য উপ-প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল। জানা গিয়েছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৎকালীন বিধায়ক সুশান্ত মাহাতো নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করেছিল। সে সময় তৃণমূল দখলে ছিল ১৫ টি আসন বিজেপি পেয়েছিল দুটি এবং বাকি তিনটি আসনে জয়ী হয়েছিল অন্যান্য দল।