*বিএমএস অনুমোদিত ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যানচালক সংঘের প্রতিমা নিরঞ্জন*
আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রীতিনীতি মেনে বিএমএস অনুমোদিত ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যানচালক সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রতিমা নিরঞ্জন কর্মসূচি। দশমীর দিন সংগঠনের সদস্যরা বিভিন্ন রাজপথ পরিক্রমা করে দশমীঘাটে প্রতিমা নিরঞ্জন করেন। কর্মব্যস্ততার মধ্যেও এদিন সংগঠনের সদস্য ও যানচালকরা উৎসবের আনন্দে সামিল হন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বিপ্লব দত্ত, সভাপতি প্রবীর দাস, পূজা কমিটির সম্পাদক অমিত দেবনাথ, সভাপতি নারায়ণ দাস সহ অন্যান্য সদস্য ও কর্মকর্তারা।
Ambassa, Dhalai | Sep 19, 2026