পুরুলিয়া ২: একগুচ্ছ দাবি দাওয়ার ভিত্তিতে টানা ব্যাংক ধর্মঘটে সামিল বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কর্মীরা
একগুচ্ছ দাবি দাওয়ার ভিত্তিতে টানা ব্যাংক ধর্মঘটে সামিল বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কর্মীরা । বন্ধ রয়েছে বহু এটিএম পরিষেবাও । ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকদের সংগঠনগুলির যৌথমঞ্চ 'ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের পক্ষ থেকে দেশজুড়ে ডাকা এই ধর্মঘটের জেরে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ । আগে থেকে এই ব্যাংক ধর্মঘটের বিষয়ে কিছু না জানায় ব্যাংকে এসে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের । এটিএম পরিষেবাও বন্ধ থাকায় টাকা তোলার ক্ষেত্রেও সমস্যায় পড়ছে