আজব কান্ড। জাতীয় সড়কে সারিবদ্ধ ভাবে কে বা কাহারা সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে ঠান্ডা পানীয় ক্যাম্পা। ঘটনাটি বিশ্রামগঞ্জ চেছুড়িমাই জাতীয় সড়কে। এই এলাকার কয়েকজন জানিয়েছে এই ঠান্ডা পানীয় গুলোর মেয়াদ নাকি শেষ হয়ে গিয়েছে। তাই কোন ব্যবসায়ী সেগুলোকে জাতীয় সড়কে সাজিয়ে রেখে দিয়েছে। সম্পূর্ণ কান্ড জ্ঞান হীন কাজ করেছে সেই ব্যবসায়ী। যদি কোন শিশু এই ঠান্ডা পানীয়গুলো খেয়ে ফেলে তাহলে নিশ্চিত সে অসুস্থ হয়ে যাবে যেহেতু এগুলির মেয়াদ শেষ। এগুলিকে এভাবে জাতীয় সড়কে না রেখে আগুন দিয়ে পুড়িয়ে দিলে ভালো হতো। প্রশ্ন উঠছে কোন ব্যবসায়ী এই কাজ করেছে? প্রশাসন কোথায়
Udaipur, Gomati | Jul 14, 2026