শিক্ষক স্বল্পতার পাশাপাশি শিক্ষকদের খামখেয়ালিপনা ও অনিয়মিত উপস্থিতির কারণে শিক্ষার পরিবেশ দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে বহু ছাত্র-ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগ্রহ হারিয়ে ফেলছে এবং বিদ্যালয়মুখী না হয়ে অন্যদিকে ঝুঁকে পড়ছে। এমনই অভিযোগ উঠেছে উদয়পুরের পশ্চিম গকুলপুর দক্ষিণপাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়-কে ঘিরে।
Amarpur, Gomati | Jun 22, 2026