দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বছরের বিভিন্ন সময়ে মা সারদাকে লক্ষ্মী, সরস্বতী, কালী ও কাত্যায়নীসহ নানা রূপে পূজা করা হয়। দেবী দুর্গার ষষ্ঠ রূপ কাত্যায়নী রূপে মা সারদার পূজা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী মহা সপ্তমী থেকে দশমী পর্যন্ত চলবে এই বিশেষ পূজা, যা দেখতে বহু ভক্ত আশ্রমে আসেন। আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান, ১৯৪২ সালে সংঘ গুরু শ্রী ঠাকুর সত্যানন্দ দেব এই পুজোর সূচনা করেন।