চোপড়া: পিকআপ ভ্যানের সাথে বাইকের সংঘর্ষ।
গুরুতর যখম দুই বাইক আরোহী,
ঘটনাটি ঘটেছে সোনাপুর অঞ্চলের ফ্যাক্টরি মোর এলাকায়
পিকআপ ভ্যানের সাথে বাইকের সংঘর্ষ। গুরুতর যখম দুই বাইক আরোহী, ঘটনাটি ঘটেছে সোনাপুর অঞ্চলের ফ্যাক্টরি মোর এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় সোমবার দুপুর দুটার সময় দুজন বাইক আরোহী রাজ্য সড়ক ধরে কালাগছের দিকে আসছিল, ঠিক সেই সময় একটি পিকআপ ভ্যান ফ্যাক্টরি থেকে রাজ্য সড়কের দিকে ওঠার সময় বাইকটি পিকআপটিকে সজোরে ধাক্কা মারে, ঘটনাস্থলে গুরুতর জখম হয় বাইকে থাকা দুজন। বাইকে থাকা দুজন যুবককে গুরুতর অবস্থায় নিয়ে যাওয়া হয় চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে।