সাঁকরাইল: রাজগঞ্জ থেকে অস্ত্র হাতে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন
রামনবমী উপলক্ষ্যে অস্ত্র হাতে শোভাযাত্রা করা হল সাঁকড়াইল ব্লকের রাজগঞ্জ থেকে। প্রতিবছরের মতো এবারেও মঙ্গলবার বিকালে রামনবমীর আগের দিনে এই শোভাযাত্রা করা হয়। জয় শ্রীরাম স্লোগান দিয়ে হাতে ত্রিশূল, তরোয়াল নিয়ে মিছিলে অংশ নেন হাজারেরও বেশি ধর্মাবলম্বী মানুষ। বর্ণাঢ্য ওই মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় মানিকপুর বেলতলা চার বাম্পারের কাছে।