হুড়া: দীর্ঘ প্রতীক্ষার অবসান, খৈরিপিহিড়ায় শুরু হল VB-G RAM G প্রকল্পের কাজ উপস্থিত বিধায়ক কমলাকান্ত হাঁসদা
Hura, Purulia | Jul 6, 2026 হুড়ার লক্ষনপুর গ্রাম পঞ্চায়েতে ১২৫ দিনের কাজের শুভ সূচনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হুড়া ব্লকের লক্ষনপুর গ্রাম পঞ্চায়েতের খৈরিপিহিড়া সংসদে ১২৫ দিনের কাজের সূচনা হল সোমবার। এইদিন খৈরিপিহিড়া সংসদে VB-G RAM G প্রকল্পের অধীনে এই কাজের শুভ সূচনা করেন কাশীপুরের বিধায়ক কমলাকান্ত হাঁসদা। এদিন বিধায়ক বলেন, "দীর্ঘদিন ধরে এলাকার শ্রমিকরা বঞ্চিত ছিলেন। কাজ না থাকায় অনেকেই ভিন রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছিলেন। আজ থেকে কাজ শুরু হওয়ায় তাঁরা নিজের এলাকাতেই রোজগারের