রায়গঞ্জ: পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে প্রতারণা, গ্রেফতার উত্তর ২৪ পরগনার দুই যুবক
পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল ইটাহার থানার পুলিশ। ধৃতদের নাম সমরেশ মালাকার (২৩) ও সৌভিক মল্লিক (২১)। দু’জনেরই বাড়ি উত্তর ২৪ পরগনার বড় কাঠালিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইটাহারের দুর্গাপুরের ব্যবসায়ী অমিত কুমার কুন্ডুর কাছ থেকে গত ৩১ আগস্ট অনুষ্ঠানে সহায়তার কথা বলে লক্ষাধিক টাকা নেওয়া হয়। পরদিন ফের টাকা চাওয়ায় সন্দেহ হয় তাঁর। এরপর থানায় লিখিত অভিযোগ করেন তিনি। তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার