ধর্মনগর: কামেশ্বর এলাকায় জেলা শিল্প দপ্তরের নতুন অফিস কার্যালয়ের নির্মাণের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
উত্তর জেলার শিল্প পরিকাঠামো জোরদার করতে রাজ্য সরকার বাগবাসা বিধানসভার কামেশ্বর মিশন টিলা এলাকায় উত্তর ত্রিপুরা জেলা শিল্প দপ্তর অফিস কার্যালয়ের নতুন ভবন নির্মাণের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারা এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক যাদব লাল দেবনাথ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। প্রায় ১ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে।