ধর্মনগর: অনলাইন ডেলিভারি সংক্রান্ত বিবাদে প্রকাশ্যে অপমান মারধর ভিডিও ভাইরাল ধর্মনগরে ডেলিভারি কর্মীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য
ধর্মনগরে অনলাইন ডেলিভারি সংক্রান্ত বিবাদের জেরে অপমান ও মারধরের শিকার এক ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকার (২৫) এর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে প্রচারের পর মানসিক চাপে তিনি আত্মঘাতী হন। পরিবার ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, পুলিশ পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে।