ধর্মনগর: ধর্মনগর রেলওয়ে এলাকা থেকে রাজ্য গোয়েন্দা দপ্তরের গোপন খবরের ভিত্তিতে আড়াই কোটি টাকা ইয়াবা টেবলেট সহ ধৃত তিনজন মহিলা
উওর জেলা পুলিশের বিশাল বড় সাফল্য। রাজ্য গোয়েন্দা দপ্তরের গোপন সূত্রের খবরের ভিওিতে রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে আড়াই কোটি টাকা ইয়াবা ট্যাবলেট সহ মহিলাকে গ্রেপ্তার করেছে ধর্মনগর থানার পুলিশ। ধৃতরা হলেন উদয়পুর কাকড়াবান এলাকার বাসিন্দা আফিয়া বেগম ও অংকুরি বিবি এবং সুনামুড়া এলাকার বাসিন্দা মাফিয়া বেগম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তিনজনের বয়স ৬০বছরের কাছাকাছি।