ভোট বাঁচাও, দেশ বাঁচাও!
কলকাতার ঐতিহাসিক কলেজ স্ট্রিট থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-র দপ্তর পর্যন্ত এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। গণতন্ত্র বাঁচানোর দাবিতে কংগ্রেস কর্মীদের এই শান্তিপূর্ণ মিছিল মাঝপথে পুলিশ আটকে দেয়।
পুলিশের বাধার মুখেও দমে যায়নি কংগ্রেস। যেখানে আটকানো হয়, সেখানেই রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন নেতৃত্ব।
এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার। উপস্থিত ছিলেন AICC-র পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, সর্বভারতীয় কংগ্রেস সম্পাদক তথা পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অম্বা প্রসাদ সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।